,

কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন রোনালদো

 
স্পোর্টস ডেস্ক :দলের প্রাণভোমরা তিনি। তাকে কেন্দ্র করেই আবর্তিত হয় সব স্বপ্ন। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ভাগ্য বেকে বসলে, তার উপর কার হাত থাকে? রোববার রাত একটায় শুরু হয়েছে ইউরো ফুটবলের ফাইনাল খেলা। মুখোমুখি স্বাগতিক ফ্রান্স ও পর্তুগাল। কিন্তু বিধিবাম, ইনজুরির কারনে মাত্র ২৫ মিনিট খেলেই কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়েছে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

2016_07_11_02_18_44_cdh9tLpJre6BmkamnYm6ingEUrf5Px_original

ম্যাচের বয়স তখন ৮ মিনিট। ক্রিশ্চিয়ানো রোনালদোকে চার্জ করেন ফ্রান্সের দিমিত্রি পায়েট। আঘাত গুরুতর ছিল না।ফলে রেফারি বাশিও বাজাননি। কিন্তু ভালোমতোই বা হাটুর উপর আঘাত হয়তো পেয়েছিলেন রোনালদো।তাৎক্ষনিক চিকিৎসা শেষে আবার খেলা শুরু করেন রোনালদো। কিন্তু বেশীক্ষণ সম্ভব হয়নি। চলে আসেন মাঠের বাইরে। চলে অনেকক্ষণ সেবা। বেশ চনমনে মনে আবার মাঠে নামেন রোনালদো ২২ মিনিটে। পর্তুগিজদের মুখে হাসির রেখা। কিন্তু মিনিট তিনেক পর আবারো ব্যথা মাথা চাড়া দিয়ে ওঠে।

 

হাতের আর্ম ব্যান্ড ছুড়ে ফেলে দিয়ে মাটিতে বসে পড়েন রোনালদো। সতীর্থদের বলেন তিনি খেলা চালিয়ে যেতে পারবেন না। আনা হয় স্ট্রেচার। ততক্ষনে রোনালদোর চোখে জল। কাঁদতে কাদতে মাঠ ছাড়েন সিআরসেভেন। প্রথমার্ধ শেষে খেলা ছিল গোলশূন্য ড্র।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে