,

ইসরাইলি সফরে মিশরের পররাষ্ট্রমন্ত্রী

4bkআন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের জন্য আজ (রোববার) তেল আবিব সফরে গেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শাকুরি।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা শুরুসহ বেশ কয়েকটি ইস্যু নিয়ে তিনি নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ বৈঠক করবেন। দু জন ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে আলোচনা শুরুর জন্য আস্থার পরিবেশ সৃষ্টির বিষয় নিয়েও কথা বলবেন বলে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মাধ্যমে পূর্ণাঙ্গ ও সঠিক সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে ২০০৭ সালে মিশরের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল সফর করেছিলেন। ইসরাইল সফরের আগে শাকুরি গত মাসে ফিলিস্তিনের পশ্চিম তীর সফর করেন এবং সে সময় তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

মে মাসে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসি তার ভাষায় বলেছিলেন, ফিলিস্তিন ও ইসরাইলের কর্মকর্তাদের উচিত শান্তির সুযোগ গ্রহণ করা। গত মাসে পশ্চিমা ও আরব অঞ্চলের ২৮টি দেশের প্রতিনিধিরাও ফ্রান্সের রাজধানী প্যারিসে ফিলিস্তিনি শান্তি আলোচনা নতুন করে শুরুর বিষয়ে আলোচনা করেছেন। -পার্সটুডে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে