,

শাশুড়ির বিরুদ্ধে অনশনে বিদেশিনী পুত্রবধূ

photo-1468170824আন্তর্জাতিক ডেস্ক : শাশুড়ি মানসিক-শারীরিক অত্যাচার করেন। বিদেশিনী বলে খোঁটা দেন। এই অভিযোগে শ্বশুড়বাড়ির সামনেই সন্তান কোলে অনশনে বসলেন রাশিয়ান পুত্রবধূ। ঘটনা ভারতের আগ্রার জাফরাবাদ এলাকার।

ইন্ডিয়া টুডে জানায়, ২০১১ সালে রাশিয়ার নাগরিক ওলগা এফিমেনকোভার সঙ্গে বিয়ে হয় আগ্রার বিক্রান্ত সিং চান্দেলের। ওলগার অভিযোগ, বিয়ের পর থেকেই শাশুড়ি নির্মলা চান্দেল তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। বাবার বাড়ি থেকে যৌতুক না আনার জন্য দিন-রাত কথা শোনাতেন। বিদেশিনী বলে খোঁটাও দিতেন। ১১ লাখ টাকা দাবি করেছিলেন নির্মলা, তা না দিতে পারায় তাঁকে স্বামী ও মেয়েসমেত বাড়ির বাইরে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ওলগার।

এদিকে স্ত্রীর পাশাপাশি নিজের মায়ের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনেছেন নির্মলার ছেলে বিক্রান্তও। তাঁর কথায়, ২০ দিন ধরে স্ত্রী এবং ছেলেকে নিয়ে বাড়ির বাইরে দিন কাটাচ্ছেন। টাকা-পয়সাও শেষ হয়ে এসেছে তাঁদের। মায়ের বিরুদ্ধে বেআইনি স্কুল চালানোর অভিযোগও এনেছেন তিনি। তিনি আরো অভিযোগ করেন, স্থানীয় পুলিশের কাছে গেলেও অভিযোগ নিতে অস্বীকার করে তারা।

তবে ছেলে আর পুত্রবধূর আনা অভিযোগ অস্বীকার করেছেন নির্মলা চান্দেল। নির্মলার অভিযোগ, তাঁরা দুজন সংসারের খেয়াল তো রাখেই না, উল্টো জুয়া খেলে সমস্ত টাকা উড়িয়ে দেয় বিক্রান্ত-ওলগা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে