ঢাকায় ফিরে কাউন্টিতে চোখ মোস্তাফিজের
স্পোর্টস ডেস্ক : পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করে রোববার সাতক্ষীরা থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিস্ময়কর পেসার মোস্তাফিজুর রহমান।
এবার তার লক্ষ্য ইংল্যান্ডে চলমান কাউন্টি ক্রিকেট। যেখানে মোস্তাফিজকে দলে টেনেছে সাসেক্স। মোস্তাফিজকে পাওয়ার আশায় দলটি অধীর অপেক্ষায় বসে আছে।
সাসেক্সের হয়ে টি-২০ ব্লাস্ট ও ওয়ানডে কাপে অংশ নেবেন মোস্তাফিজ। ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে আগামী ১২ বা ১৩ জুলাই ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
সেই মোতাবেক, আগামী ১৫ জুলাই সাসেক্সের হয়ে কাউন্টিতে অভিষেক হতে পারে মুস্তাফিজের। এ দিন টি-২০ ব্লাস্টে মুস্তাফিজের সাসেক্সের প্রতিপক্ষ হ্যাম্পশায়ার। বাংলামেইল











