,

পূর্ণিমার নতুন আলো

purnimaবিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা পূর্ণিমা ফের তার অভিনয়ের আলো ছড়ালেন। গত এক বছর এই নায়িকাকে নতুন কোনো চলচ্চিত্র বা টিভি নাটকে দেখা যায়নি। বিরতি শেষে নিজের অভিনয়ের মাধ্যমে পূর্ণিমা নতুন করে জানান দিলেন তিনি হারিয়ে যাননি। আগের চেয়ে আরও উজ্জ্বল হয়ে ফিরেছেন এক সময়ের অনেক ব্যস্ত এই অভিনেত্রী। এবারের ঈদের অনুষ্ঠানমালায় নানা রূপে পাওয়া গেছে পূর্ণিমাকে। নাটক, টেলিফিল্ম, টক শো এবং ইত্যাদিতে তিনি ছড়িয়েছেন তার দ্যুতি।

গত ৮ জুুলাই বিটিভিতে প্রচার হওয়া ইত্যাদিতে নেচে ফেরদৌস ও পূর্ণিমা প্রশংসিত হয়েছেন। নায়িকার ভক্তরা এতে তার উপস্থিতি দেখে খুশি হয়েছেন। এরইমধ্যে চিত্রনায়ক ফেরদৌসের কাহিনী অবলম্বনে রচিত ‘ম্যানিকুইন’ নাটকটি ৯ জুলাই বাংলাভিশনে প্রচার হয়েছে। পাশাপাশি মাহফুজ আহমেদের বিপরীতে এনটিভিতে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে প্রচার হচ্ছে সাত পর্বের ধারাবাহিক ‘লাভ এ্যান্ড কোং’। এই নাটকেও তার অভিনয় দর্শকনন্দিত হয়েছে।

আগামীকাল রাত ৮টায় এশিয়ান টিভিতে হাজির হচ্ছেন পূর্ণিমা। ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘সেলিব্রিটি লাউঞ্জ’-এ তিনি কথা বলবেন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতের মুখোমুখি হয়ে। এতে পূর্ণিমার সঙ্গে আরো উপস্থিত থাকবেন তারিন ও ইমন। পাশাপাশি আজ চ্যানেল আইতে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে ইমরাউল রাফাত পরিচালিত মীর সাব্বির ও পূর্ণিমা অভিনীত নাটক ‘ভীমরতি বিড়ম্বনা’। এদিকে আগামীকাল সোমবার পূর্ণিমার জন্মদিন। তবে এবারের দিনটি বিশেষভাবে উদযাপন করছেন না তিনি।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘এবার একটু নীরবে নিভৃতেই নিজের জন্মদিনটি কাটাতে করতে চাই। আর তাই এই মুহুর্তে আমি ঢাকার বাইরে আছি। নিজের পরিবার নিয়ে নিজের মতো করেই এবারের জন্মদিনটি পার করতে চাই। সবার কাছে দোয়া চাই যেন আমি আমার স্বামী, সন্তান নিয়ে ভালো থাকতে পারি। আর আমার ভক্তদের জন্য সবসময়ই শুভ কামনা।’ এছাড়াও পূর্ণিমা এবং হৃদয় খান অভিনীত ‘ফিরে যাওয়া হলো না’ টেলিফিল্মটি এবারের ঈদে বাংলাভিশনে প্রচারের কথা থাকলেও তা আগামী ঈদে প্রচার হবে। পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আমিন খান ও রিয়াজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে