মেসি ছাড়া ফুটবল কল্পনাই করা যায় না : নেইমার
স্পোর্টস ডেস্ক : জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা আছে নেইমারের। তবে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকে ছাড়া আন্তর্জাতিক ফুটবল কল্পনাই করতে পারেন না বলে জানালেন এই ব্রাজিলিয়ান।
ব্রাজিল অধিনায়ক নেইমার বলেন, ‘আমি তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই, কিন্তু মেসিকে ছাড়া ফুটবল ফুটবলই নয়। তাকে ছাড়া এটা কল্পনা করা কঠিন। আপনি যদি আদৌ ফুটবল ভালোবাসেন, তাহলে মেসিকে আর আর্জেন্টিনা ও বার্সেলোনার হয়ে তিনি যা অর্জন করেছেন তার প্রশংসা না করা ছাড়া উপায় নেই।’
চিলির কাছে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে হারার পর ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি।
নেইমার পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের পাশেই আছেন। তিনি বলেন, ‘ মেসি আমার বন্ধুই শুধু নন, তিনি আমার আদর্শও এবং আমি সব সময়ই তার পাশে থাকব। তিনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন তা আমি কল্পনা করতে পারি।’











