,

জাকির নায়েকের সমর্থনে টুইটারে প্রচারণা

jakir-nayekআন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েককে সমর্থন করতে টুইটারে নতুন অ্যাকাউন্ট খুলে সমর্থন ও প্রচারণা চালানো হচ্ছে। জাকির নায়েকের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৯ ঘণ্টা আগে একটি পোস্টের মাধ্যমে তার অনুসারিদের কাছে এই সমর্থন চাওয়া হয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, ‘আপনার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জাকির নায়েককে সমর্থন করুন।’ এছাড়া পোস্টে তার নতুন টুইটার অ্যাকাউন্টের ঠিকানা দেয়া হয়েছে।

জাকির নায়েকের এই পোস্টে প্রথম ১৯ ঘণ্টায় ১৫ হাজার লাইক পড়েছে, শেয়ার করেছেন তিন হাজার ৬৭২ জন এবং মন্তব্য করেছেন ৯৭৭ জন। মন্তব্যে ব্যবহারকারীদের মধ্যে কেউ জাকিরের পক্ষে বলেছেন, আবার কেউবা তাকে সমালোচনা করতেও ছাড়েননি।

উল্লেখ্য, বাংলাদেশের গুলশানে অভিজাত রেস্টুরেন্ট হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের কয়েকজন জাকির নায়েকের অনুসারী ছিলেন বলে খবর প্রকাশ হয়েছে। জাকির নায়েকের বক্তব্যে তারা জঙ্গি তৎপরতায় উদ্বুদ্ধ হয়েছে, এমন অভিযোগের পর অবশ্য এই বিতর্কিত ইসলামী বক্তা বলেন, তার কথায় কেউ জঙ্গি তৎপরতায় উদ্বুদ্ধ হতে পারে না। পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও তার অনুসারী আছেন, আর্টিজান হামলায় জড়িতদের মধ্যেও কেউ কেউ তা থাকতে পারেন, তবে এতে নিজের দায় থাকে না বলেও দাবি করেছেন তিনি।

এদিকে উগ্র-মতবাদ প্রচারে জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বন্ধ করেছে ভারত। সেই সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথাও ভাবছে।

ভারতের সংবাদ সংস্থাগুলো জানিয়েছে জাকির নায়েক এখন সৌদি আরবে অবস্থান করছেন। সেখান থেকে তিনি দেশে ফিরলেই জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দা সংস্থা। ইতোমধ্যে মুম্বাইয়ে তার অফিসে পুলিশ মোতায়েন হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে