,

কাশ্মিরে সংঘর্ষে নিহত বেড়ে ১৫

burhanআন্তর্জাতিক ডেস্ক : কথিত বন্দুকযুদ্ধে হিজবুল কমান্ডার বুরহান মুজাফ্ফর ওয়ানি নিহতের প্রতিবাদে ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে বিক্ষোভ আরও সহিংস হয়ে উঠেছে।

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। গত তিনদিনের সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে দুই শতাধিক মানুষ। খবর এনডিটিভির।

পুলিশের সিনিয়র এক কর্মকর্তা এসএম শাহাই জানিয়েছেন, বিক্ষোভকারীরা পুলিশ স্টেশন এবং সংখ্যালঘু শিবির লক্ষ্য করে আক্রমণ করেছে।

গত শুক্রবার দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের তরুণ কমান্ডার ওয়ানি ও তার দুই সহযোগী নিহত হন।

এর প্রতিবাদে গত দুদিন পুরো কাশ্মিরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ জনতা পুলিশ চৌকিতে হামলা চালায়। তাদের অস্ত্র ছিনিয়ে নেয়। নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ইট, পাথর ছুড়তে থাকে।

পুলিশও পাল্টা জবাব দেয়। শ্রীনগর ও দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় স্থানীয় বাসিন্দাদের। তারা কুলগানের বিজেপি অফিসেও হামলা চালায়।

পরিস্থিতি মোকাবেলায় শ্রীনগরের অধিকাংশ এলাকা ও দক্ষিণ কাশ্মিরের বেশ কয়েকটি এলাকায় সান্ধ্য আইন জারি করেছে কর্তৃপক্ষ। তবে এই সান্ধ্য আইন উপেক্ষা করে বুরহানের মরদেহ নিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।

এ ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং টুইট বার্তায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসাসেবা দিতে নির্দেশ দিয়েছেন।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কাশ্মিরের পুলিশের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাঠানোর কথাও জানিয়েছেন মন্ত্রী।

এদিকে এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের হাতে নিহতের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। প্রাণহানি এড়িয়ে পুলিশকে সঠিক উপায়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মেহবুবা মুফতি পুলিশের গুলিতে নিহত বিশেষ করে যুবকদের মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে