বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুবোধ পুরুষে আস্থা নেই দীপিকার

 
বিনোদন ডেস্ক :দীপিকা পাড়ুকোনের বলিউডে অভিষেক হয় ২০০৮ সালে অলোচিত ‘ওম শান্তি ওম’ ছবির মধ্য দিয়ে। আর গত বছর ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির মধ্য দিয়ে হলিউডে অভিষেকেও যথেষ্ট আলোচনায় আসতে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী।

Dipika20150227085314

ট্রিপল এক্স ছবির দৃশ্যধারণ চলাকালে বেশ কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। যেখানে দীপাকে সাইকেল চালাতে, অ্যাকশন দৃশ্যে ও কালো স্যুট গায়ে দেখা গেছে। ছবিটিতে সেরেনা আঙ্গার চরিত্রে দেখা যাবে দীপিকাকে। ওই সব ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘দেখুন ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির সেরেনা আঙ্গারকে।’’

পোস্টারে দীপিকার সাদাকালো ক্লিপ আর্ট ইমেজ আছে। তবে চমকপ্রদ বিষয় হলো- এতে উল্লেখ করা সাহসী একটি কথা। এটি শোভা পাচ্ছে তার মুখ ঘেষে। লাল অক্ষরের ট্যাগলাইনটি হলো ‘আই ডোন্ট বিলিভ ইন গুড গাইস।’ অর্থাৎ সুবোধ বা বাবুগোছের পুরুষ মানুষে আস্থা নেই।

‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ হলো ‘ট্রিপল এক্স’ সিরিজের তৃতীয় ছবি। ২০০২ সালে তৈরি হয় এর প্রথম ছবিটি। এতে অ্যাকশন তারকা ভিন ডিজেলের সঙ্গে দেখা যাবে দীপিকাকে। গত ফেব্রুয়ারিতে শুরু করে মে পর্যন্ত ছবিটির কাজ করেন তিনি।

নতুন ছবিতে আরও আছেন নিনা ডোবলেভ (দ্য ভাম্পায়ার ডায়েরিস) ও রুবি রোজ (অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক)। ডি.জে ক্যারাসোর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন টনি জা, স্যামুয়েল এল. জ্যাকসন, টনি কলেট, ডনি ইয়েন, নেইমার জুনিয়র ও রোরি ম্যাককান। ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালের ২০ জানুয়ারি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত