বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ দিনেই ১০০ কোটির ঘরে ‘সুলতান’

anushka-salmans-pehelwaniবিনোদন ডেস্ক : বলিউডে এখন বড় বাজেটের ছবিগুলোর একশ’ কোটি রুপির ক্লাবে ঢোকাটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আর সালমান হলে তো কথায় নেই। অনুমিতভাবে সালমান খানের নতুন ছবি ‘সুলতান’ ঈদের আগের দিন মুক্তির পর থেকে যে আশা করা হচ্ছিল, মাত্র তিন দিনেই পরিচালক-প্রযোজকদের সেই প্রত্যাশা পূরণ করেছে।

যশরাজ ফিল্মস প্রযোজিত ও আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ মুক্তির প্রথম তিন দিনে ১০৫.৪ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছে। এ নিয়ে ১০০ কোটি রুপির ক্লাবে সালমানের খানের ছবির সংখ্যা এখন দশটি।

‘দাবাং’ দিয়ে শুরু, এরপর একে একে ব্লকবাস্টার হয়েছে সালমানের ‘রেডি’, ‘বডিগার্ড’, ‘এক থা টাইগার’, ‘দাবাং টু’, ‘জয় হো’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘প্রেম রতন ধন পায়ো’ ও ‘সুলতান’। বলিউডের আর কোনো তারকার এই অর্জন নেই। দ্বিতীয় সর্বোচ্চ শাহরুখ খানের ছয়টি ছবি।

সালমানের আগের ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘প্রেম রতন ধন পায়ো’ ছবি দুটিও তিনদিনে ১০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে। এ ছাড়া আমির খানের ‘ধুম থ্রি’ এবং শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ এই রেকর্ডের ভাগিদার। আর সুলতান ছবির মধ্যে দিয়ে তিনদিনে ১০০ কোটির রুপির ক্লাবে ঢোকা সালমানের ছবির সংখ্যা এখন ৩টি।

গত ৬ জুলাই ভারতের চার হাজার ও অন্যান্য দেশের ১ হাজার ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ৯০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘সুলতান’। আর মুক্তির প্রথম দুই দিনেই ৭৩.৭ কোটি রুপি ঘরে তোলে সুলতান।

এদিকে, তিনদিনে ১০০ কোটির ক্লাবে ঢোকা সালমান খানের আগের ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘প্রেম রতন ধন পায়ো’ ছবি দুটিকেও ছাড়িয়ে গেছে সুলতান। ওই ছবি দুটি প্রথম তিনদিনে আয় করেছিল যথাক্রমে ১০২.৬ এবং ১০১.৪৭ কোটি রুপি। সেখানে সুলতানের আয় ১০৫.৪ কোটি রুপি।

হরিয়ানার কুস্তিগীর সুলতান আলি খানকে ঘিরেই ছবিটির গল্প। এ চরিত্রে অভিনয় করেছেন সালমান। সুলতানের প্রেমিকা কুস্তিগীর আরফা চরিত্রে আছেন আনুশকা শর্মা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

– See more at: http://www.bd-pratidin.com/entertainment/2016/07/09/155662#sthash.g5Layswq.dpuf

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ