,

তৃতীয়বার বিয়ে করছেন পেলে

nintchdbpiস্পোর্টস ডেস্ক : তৃতীয়বারের মতো বিয়ের কাজটি সেরে ফেলতে চলেছেন ব্রাজিলীয় কিংবদন্তি পেলে। তার থেকে ২৫ বছরের ছোট মার্সিয়া সিবেলে আওকিকে স্থানীয় সময় শনিবার রাতে বিয়ে করার কথা রয়েছে তার। এ জন্য সাও পাওলোতেই ছোট করে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গত ছয় বছর ধরে জাপানি শিল্পদ্যোগী মার্সিয়া সিবেলে আওকির সঙ্গে প্রেম চলছিল পেলের। আশির দশকে মার্সিয়ার সঙ্গে প্রথম সাক্ষাৎ। তবে ব্রাজিলীয় কিংবদন্তি প্রেমে পড়েছিলেন ২০১০-এ। ২০১২ সালে মোনাকোয় এক অনুষ্ঠানে ৫০ বছরের মার্সিয়াকে বান্ধবী বলে প্রকাশ্যে স্বীকার করে নেন তিনি। বিয়েটা দু’বছর আগেই হওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে পিছিয়ে যায় বিয়ের তারিখ। অবশেষে দাম্পত্য জীবন শুরু করতে চলেছেন পেলে ও মার্সিয়া।

প্রথম স্ত্রী রোসিমেরির ও তার তিন সন্তান রয়েছে। তার প্রথম বিয়ে টিকেছিল ১২ বছর। তারপর গায়িকা অ্যাসিরিয়া ন্যাসিমেন্টোকে বিয়ে করেন তিনি। ১৪ বছর পর দ্বিতীয় বিয়েও ভেঙে যায়। অতীত পিছনে ফেলে মার্সিয়ার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ৭৫ বছরের ‘প্রেমিক’ পেলে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে