,

৩০ মিনিটের জন্য ৪৯ দিন শুটিং করলেন শাহরুখ!

Shahrukhবিনোদন ডেস্ক : গৌরী শিন্ডের নতুন ছবিতে শাহরুখ খানের অভিনয় করা নিয়ে এত দিন ধরে নানা রকম খবর শোনা যাচ্ছিল। তবে তিনি যে এই ছবির মূল নায়ক নন, তা অবশ্য কিছুদিন আগেই জানা গেছে। এবার জানা গেল, এই ছবিতে শাহরুখকে দেখা যাবে মাত্র ৩০ মিনিট।

শাহরুখ এক সাক্ষাৎকারে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মাত্র ৩০ মিনিটের উপস্থিতির জন্য তাঁকে শুটিং করতে হয়েছে ৪৯ দিন!
ছবিতে তাঁর চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। এই ছবির নায়িকা আলিয়া ভাটের গুরুর ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। আলিয়াকে কেন্দ্র করেই এগোবে ছবির গল্প।

গৌরী শিন্ডের এই ছবির সম্ভাব্য নাম ‘ডিয়ার জিন্দেগি’। এ বছরই মুক্তি পেতে পারে ছবিটি। এর আগে গৌরী নির্মাণ করেছিলেন ‘ইংলিশ ভিংলিশ’। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে