বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চার ফুটবলারকে জবাই করেছে আইএস

isisনিউজ ডেস্ক :  ফুটবল খেলাকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে সিরিয়ার রাকা শহরে চারজন খেলোয়াড়কে গলাকেটে হত্যা করেছে আইএস জঙ্গিরা।

দুই বছর আগে রাকা শহর দখল নেয়ার পর থেকে আইএস জঙ্গিরা সেখানে বিভিন্ন খেলা নিষিদ্ধ করে। তার মধ্যে ফুটবল একটি।

ফুটবলারদের হত্যা করে সেই ছবি টুইট করেছে জঙ্গিরা।

নিহতরা সিরিয়ার জনপ্রিয় ফুটবল দল আল-সাবাবে খেলতেন। তারা হলেন-ওসামা আবু কুয়েত, ইহসান আল সুওয়াইখ, নেহাদ আল হুসেইন এবং আহমেদ আহওয়াখ।

দল থেকে প্রথমদিকে তিন ফুটবলারের হত্যার খবর নিশ্চিত করা হয়। পরে অবশ্য চারজনের কথাই বলা হয়।

খেলা নিয়ে আইএস’র নৃশংসতা এই প্রথম নয়। এর আগে এশিয়ান কাপের ইরাক-জর্ডান ম্যাচ দেখার কারণে ১৩ জন টিনেজার বালককে হত্যা করে জঙ্গিরা।

তরুণরা ইরাকের মসুল শহরে টিভিতে ম্যাচটি দেখছিল। আইএস জঙ্গিরা এই শহরটি নিয়ন্ত্রণ করে। সেখানে সাধারণ মানুষ নিজেদের পছন্দ মতো কোনো কাজ করতে পারেন না। পান থেকে চুন খসলেই ধর্ম-রক্ষার অজুহাতে জবাই হতে হয়!