,

সুলতান সিনেমা সম্পর্কে জানুন এই ৪ তথ্য

bdp_sultanবিনোদন ডেস্ক : সদ্য মুক্তি পেয়েছে সালমান খানের সিনেমা ‘সুলতান’। হইহই করে চলছে এই সিনেমা। অনেকেই ব্ল্যাকে টিকিট কেটে সুলতান দেখছেন।

এই সিনেমা দেখতে যাওয়ার আগে জেনে নিন এই চারটা তথ্য:

১) এই সিনেমায় সালমানের কোচের ভূমিকায় অভিনয় করছেন রণদীপ হুডা। কিন্তু প্রথমে এই চরিত্রের জন্য অফার করা হয়েছিল হলিউড তারকা সিলভেস্টার স্ট্যালনকে। সময় হয়নি স্ট্যালনের। একটা সময় সালমানের কোচ হিসেবে সঞ্জয় দত্তের কথাও ভাবা হয়েছিল। কিন্তু শোনা গেছে উদয় চোপড়াই নাকি প্রথমে রণদীপের নাম প্রস্তাব করেন, প্রযোজক আদিত্য শুরুতে কিছু দ্বিধায় থাকলেও সেটা মেনে নেন।

২) সালমানের বিপরীতে অনুষ্কা শর্মার বদলে প্রিয়াঙ্কা চোপড়ার কথাই ভাবা হয়েছিল। দীপিকা পাড়ুকোনের নামও ভাসছিল সুলতান গার্ল হিসেবে।

৩) সিনেমার পরিচালক আলি আব্বাস জাফর। কিন্তু জানেন কী রানি মুখার্জি এই সিনেমার কার্যনির্বাহি প্রযোজক।

৪) সুলতান যে হিট হবে সেটা আগে থেকেই বোঝা গিয়েছিল, যখন ঠিক এক বছর আগে সিনেমাটির মাত্র ৩৩ সেকেন্ডের টিজার প্রকাশ পায়। একদিনের মধ্যে রেকর্ডবার দেখা হয়েছিল সুলতানের টিজার। বলিউডে আজ পর্যন্ত সুলতানের টিজারই প্রথম ২৪ ঘণ্টার আপলোডের সময়ের বিচারে সবচেয়ে জনপ্রিয়তা পায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে