,

জার্মানিকে হারিয়ে ফাইনালে ফ্রান্স

18531_1467945762স্পোর্টস ডেস্ক : ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে জার্মানদের হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার রাতে মার্শেইয়ে ওজিল-মুলারদের ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ফরাসিরা।

আগামী রোববার ইউরোর শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। ফ্রান্সের সেইন্ট ড্যানিসে ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

প্রথমার্ধের শেষ দিকে বিরতির জন্য রেফারির বাঁশি বাজানোর ঠিক আগে (৪৫+২) পেনাল্টি শটে লক্ষ্যভেদ করে ফ্রান্সকে লিড এনে দেন অ্যান্টোনিও গ্রিজম্যান।

ম্যাচের ৭২ মিনিটে ফ্রান্সকে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন ওই গ্রিজম্যানই। এ সময়ে জার্মানির রাইট ব্যাক জসুয়া কিমিচের ভুলে ডি-বক্সে বলের নিয়ন্ত্রণ নেন পল পগবা। জুভেন্টাসের এই মিডফিল্ডারের ক্রস ধরে জার্মানির জালে বল জড়ান গ্রিজম্যান। এদিন জার্মান খেলোয়াড়রাও কম আক্রমণ করেননি। তবে ফরাসিদের জালে বল জড়াতে পারেননি মুলাররা।

প্রায় ৫৮ বছর পর বড় কোনো টুর্নামেন্টে ফরাসিদের কাছে এটা জার্মানদের প্রথম পরাজয়ের লজ্জা। যার সাক্ষী হয়ে থাকলেন জোয়াকিম লোর শিষ্যরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে