বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিদেশীয় সিরিজের সময়সূচি চূড়ান্ত

indexস্পোর্টস ডেস্ক : আগামী বছর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে খেলবে নিউজিল্যান্ড।

ত্রিদেশীয় সিরিজের সময়সূচি চূড়ান্ত করেছে আয়ারল্যান্ড। ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ওয়ানডে খেলার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। আগামী বছরের ১৩ সেপ্টেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে।  ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর ২০১৭ সালে মুখোমুখি হবে এ দুই দল।

২০১৭ সালের জুনে ইংল্যান্ডে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে মে মাসে ছয় ম্যাচের ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড-নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল। মূলত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিবে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে (১২ মে) মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও বাংলাদেশ। ১৪ মে খেলবে আয়ারর‌্যান্ড ও নিউজিল্যান্ড। ওয়ানডের বর্তমান রানার্সআপ নিউজল্যান্ডের বিপক্ষে ১৭ মে মুখোমুখি হবে বাংলাদেশ। ১৯ মে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে। ২১ মে আবারও খেলবে নিউজিল্যান্ড আয়ারল্যান্ড। ২৪ মে নিউজল্যান্ডের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলবে মাশরাফির দল।

ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ২০১৭ সালে যাত্রা শুরু করবে আয়ারল্যান্ড। দুটি ম্যাচ হবে লর্ডস ও ব্রিস্টলে।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে একাদশতম স্থানে আয়ারল্যান্ড। আইরিশদের বিপক্ষে সাত ওয়ানডে খেলে পাঁচটিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে দুটিতে। ওয়ানডেতে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০১১ সালের বিশ্বকাপে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ