বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দাবাং ৩’ থেকে বাদ গেলেন সোনাক্ষী!

imageবিনোদন ডেস্ক: দাবাং মানেই কলারের পিছনে সানগ্লাস ঝোলানো সাল্লুভাই আর অবশ্যই সোনাক্ষী সিন্‌হার সঙ্গে রোমান্স। এই সেট-আপের সঙ্গেই অভ্যস্ত হয়ে গিয়েছেন সিনেপ্রেমীরা। কিন্তু এ বার নাকি আর ‘দাবাং’ এর সিক্যুয়েলে দেখা যাবে না দাবাং গার্ল সোনাক্ষীকেই।–আনন্দবাজার।

২০১০-এ সলমনের বিপরীতে ‘দাবাং’ দিয়েই প্রথম বলিউডে ধামাকাদার এন্ট্রি হয়েছিল শত্রুঘ্ন-কন্যার। কিন্তু হঠাৎ কী এমন হল এই দাবাং জুটির? শোনা যাচ্ছে, কিছু ব্যক্তিগত কারণে ভাইজানের সঙ্গে নাকি সম্পর্ক তিক্ত হয়েছে সোনাক্ষীর।

বি-টাউনের একাংশের মতে, আরবাজ খান প্রোডাকশনের ‘ডলি কি ডোলি’করতে আপত্তি জানিয়েছিলেন সোনাক্ষী। সেটা মোটেই ভাল চোখে দেখেননি খানভাই। আর সেই থেকেই মুখ দেখাদেখি বন্ধ দুই তারকার। তা হলে কি মিস্টার খানের রোষের মুখে পড়েই ‘দাবাং’ হাতছাড়া হল সোনাক্ষীর? তা জানার কোনও উপায় না থাকলেও ‘দাবাং ৩’-তে কোন নায়িকার ভাগ্য খুলবে তা এখনও জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত