বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউড তারকাদের বিদ্যার দৌড়

3বিনোদন ডেস্ক: বলিউডের অনেক অভিনয়শিল্পীই তারকা খ্যাতির পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার দিক দিয়েও বেশ উঁচু লেভেলের। বলা যায় লেখাপড়ার ক্ষেত্রেও দুর্দান্ত তারা। তেমনই কয়েকজন প্রথম সারির তারকার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সাজানো হয়েছে এ প্রতিবেদন।

বিজ্ঞান ও কলানৈপুণ্য অমিতাভ বচ্চনের
দুর্দান্ত অভিনয় নৈপুণ্যে নিজেকে জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছেন বলিউডের বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন। শিক্ষাগত যোগ্যতার দিক দিয়েও তিনি বেশ এগিয়ে। দিল্লির কিররি মাল কলেজ থেকে বিজ্ঞান ও কলা বিভাগে দুই দুটি ডিগ্রি অর্জন করেছেন দাপুটে এ অভিনেতা।

ঐশ্বর্যর মেধা ও স্থাপত্য
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের লাস্যময়ী অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন লেখাপড়ার ক্ষেত্রেও বিরল নজিরই দেখিয়েছিলেন। এইচএসসি বোর্ড পরীক্ষায় নব্বই শতাংশের বেশি নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। প্রাণীবিদ্যার প্রতি খুব ঝোঁক থাকলেও ঐশ্বর্য ভর্তি হয়েছিলেন স্থাপত্যবিদ্যায়। মুম্বইয়ের রাহেজা কলেজ অব আর্টসে স্থাপত্যবিদ্যায় ক্লাস শুরু করেছিলেন তিনি। কিন্তু মাত্র ২১ বছর বয়সে বিশ্বসুন্দরী খেতাব পেয়ে যাওয়ার পর লেখাপড়ার পর্বটা আর শেষ করতে পারেননি বলিউডের অন্যতম প্রভাবশালী এ অভিনেত্রী।

কারিনার রয়েছে আইন আর হার্ভার্ডের মাইক্রো কম্পিউটার ডিপ্লোমা
বলিউডের এ সময়ের দাপুটে নায়িকা কারিনা কাপুর খান ছোটবেলা থেকেই লেখাপড়ায় বেশ সিরিয়াস ছিলেন। গণিত ছাড়া আর সব বিষয়েই ক্লাসে সর্বোচ্চ নম্বর পেতেন তিনি। স্কুলের গ-ি পেরোনোর পর দুই বছর বাণিজ্য বিভাগে পড়াশোনা করেছেন কারিনা। পরে এক বছর আইন বিষয়ে উচ্চশিক্ষা নিয়েছেন মুম্বইয়ের সরকারি একটি কলেজে। এছাড়া, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মাইক্রো কম্পিউটারের ওপর একটি উচ্চতর কোর্স করেছেন পতৌদির নবাব ও অভিনেতা সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুর খান।

ক্রিমিনাল সাইকোলজিস্ট প্রীতি জিনতা
সিমলার সেন্ট বেদ’স কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন প্রীতি জিনতা। পাশাপাশি ক্রিমিনাল সাইকোলজির ওপরও স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার ঝুলিতে।

অর্থনীতিতে উচ্চতর শিক্ষা রয়েছে আমিশা প্যাটেলের
অভিনেত্রী আমিশা প্যাটেল মুম্বইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড কনন স্কুলে লেখাপড়া শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের টাফটস ইউনিভার্সিটিতে অর্থনীতি বিষয়ে উচ্চতর শিক্ষালাভ করেছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত