বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সুজানা

3বিনোদন প্রতিবেদক : কয়েক বছর ধরেই সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। সেখানেই সুবিধাবঞ্চিত শিশুদের দেখা পান বাড়িয়ে দেন সহমর্মিতার হাত। চেষ্টা করেন মলিন মুখে হাসি ফুটানোর। এবার ঈদেও তাদের পাশে আছেন তিনি। সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটাতে গতকাল ছুটে গিয়েছিলেন রাজধানীর অদূরে টঙ্গীতে। সেখানকার ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের শিশুদের সঙ্গে বেশ কিছু সময় কাটিয়েছেন তিনি। উপহার দিয়েছেন নতুন জামা। তাদের হাতে পড়িয়ে দিয়েছেন মেহেদী।

সুজানা জানালেন, ‘আমার এক বন্ধু প্রতিষ্ঠানটির সঙ্গে আছে। বিভিন্ন সময় এতিম শিশুদের নিয়ে কাজ করি দেখে সে আমাকে আমন্ত্রন জানায়। সেখানে সবাই মিলে বাচ্চাদের জামা বিতরণ করেছি। আর তাদের মেহেদী পড়িয়ে দিয়েছি। তাদের আনন্দ দেখে আমার খুব ভালো লেগেছে।’

উল্লেখ্য, এর আগে মিরপুররে একটি এতিমখানায় শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছিলেন। তার সঙ্গে ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা ও জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিস্টার হেলেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত