বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নেয়ার সময় নিজের নামই ভুলে গেলেন মন্ত্রী!

 

আন্তর্জাতিক ডেস্ক :: ক্ষমতায় আসার ২ বছরের মাথায় প্রথমবারের মতো মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন আরো ১৯ সদস্য যুক্ত হয়েছে তার মন্ত্রিসভায়।মঙ্গলবার সকাল ১১টায় রাষ্ট্রপতি ভবনে মন্ত্রিসভার ১৯ জন নতুন সদস্যকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সদস্য সংখ্যা বেড়ে বর্তমান মন্ত্রিসভা দাঁড়িয়েছে ৭৮ সদস্যের।

2016_07_05_20_23_28_l2PJQdrOOgzOtASdipw5kp8pjZ7cT3_original

কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে নতুন ১৯ জন জায়গা পেয়েছেন তাদের মধ্যে একজন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার নেতা রামদাস আটাওয়ালে। কিন্তু শপথ নিতে গিয়েই বাধে বিপত্তি। ভুলে গেলেন নিজের নামই, তাই নাম না বলেই শপথবাক্য পাঠ করতে শুরু করে দেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে থামান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

রাষ্ট্রপতি তাকে প্রথমে নাম বলতে বলেন, তারপর শপথ বাক্য পাঠ করতে বলেন। আর সে কারণে কিছুক্ষণের জন্য থমকে গেলেও আবার নিজের নাম বলে শপথবাক্য পাঠ করেন রাজ্যসভার এই সাংসদ।

এদিকে এনডিটিভি ও দ্য হিন্দুর খবরে জানানো হয়, দেশের ১০টি রাজ্য থেকে নতুন ১৯ জনকে মন্ত্রী করা হয়েছে। এরমধ্যে উত্তর প্রদেশ ও গুজরাটের রয়েছেন ৩ জন করে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত