,

কারিনার সন্তান হওয়ার খবরে রেগে আগুন সাইফের প্রাক্তন স্ত্রী

karina_119087বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে বলিউড নায়ক সাইফ আলি খান জানিয়েছিলেন, তার দ্বিতীয় স্ত্রী কারিনা সন্তানসম্ভাবা। কিন্তু কারিনা সন্তান হওয়ার খবর শুনে রেগেই আগুন সাইফের প্রাক্তন স্ত্রী অমৃতা সিংহ। অমৃতার এরকম আচরণে স্বভাবতই প্রশ্ন উঠছে, প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রীর সন্তানসম্ভবা হওয়ার খবরেই কি মেজাজ বিগড়োল অমৃতার?

কলকতার গণমাধ্যমের খবর, এই প্রথম বাবা হচ্ছেন না সাইফ। ইব্রাহিম এবং সারা নামে একটি ছেলে এবং মেয়ে রয়েছে সাইফের। তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিংহ সাইফ আলীর এই দুই সন্তানের মা।

একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, কারিনা সন্তানসম্ভবা হওয়ার খবর সাইফ জানানোর পরেই একটি ওয়েবসাইটের পক্ষ থেকে সাইফ আলীর প্রাক্তন স্ত্রী অমৃতাকে ফোন করা হয়েছিল। কারিনা সন্তানসম্ভবা হওয়ার পরে তার প্রতিক্রিয়া জানতেই ফোন করা হয়েছিল অমৃতাকে। আর এতেই নাকি রেগে আগুন হয়ে যান সাইফের প্রাক্তন স্ত্রী। তাকে এমন উল্টোপাল্টা প্রশ্ন করার সাহস কী করে হয়, এই বলে প্রশ্নকর্তার উপরে ক্ষোভে ফেটে পড়েন অমৃতা। শুধু তাই নয়, ভবিষ্যতে তাকে যাতে ফোন করে বিরক্ত না করার কথাও জানিয়ে দিয়েছেন অমৃতা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর