,

ফের বাংলাদেশ সফর বাতিল করবে অস্ট্রেলিয়া?

bd-team-28169_119093স্পোর্টস ডেস্ক : গুলশানের জঙ্গি হামালার ঘটনায় আবারও নিজেদের সফর বাতিল করতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১৭ সালের জুলাই কিংবা সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে ঢাকায় টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে তাদের। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ওই সফরের বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে। আবারও নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠানো হবে। তারপরই সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিরাপত্তার কারণ দেখিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ২০১৫ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর স্থগিত করে। পরে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও অংশ নেয়নি দেশটি।

অস্ট্রেলিয়া বরাবরই এসব বিষয়ে স্পর্শকাতর। গত বছর অবস্থা এতটা ভয়াবহ ছিল না। তবুও তারা ঢাকা সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন, দল ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা বাংলাদেশ সফরের বিষয়টি পুনর্বিবেচনা করছি। আমরা নিরাপত্তা পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনা করবো। ভবিষ্যতে বাংলাদেশ সফরে ঝুঁকি রয়েছে কিনা সে বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ইংল্যান্ডও এখন বাংলাদেশে খেলতে আসতে চাইছে না। সব মিলিয়ে দেশের ক্রিকেট যে বড় ধরনের বিপদের মুখে পড়তে যাচ্ছে, তা হলফ করে বলা যায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ