,

‘ইংল্যান্ডকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে’

136স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পর শনিবার ইসিবি জানিয়েছিল, ইংল্যান্ড দলের সফরের আগে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে তারা। আর বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নেয়ার আগে নিজেদের সরকারের পরামর্শ নিবে ইসিবি।

ফলে সামগ্রিকভাবে শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশে ইংল্যান্ড দলের সফর নিয়ে। যদিও বিসিবি আশা করছে, ইংল্যান্ড আসবে। পরিস্থিতি এমন থাকবে না। গত নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলার পরও এবারের ইউরো হচ্ছে ফ্রান্সে। তাই ভরসা পাচ্ছে বিসিবি। আইসিসি সভা থেকে ফিরে গুলশানে ওই হামলার নিন্দা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ইংল্যান্ডকে সর্বোচ্চ আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি।

তিনি বরেন,“পুরো বাংলাদেশের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। ক্রিকেট এখান থেকে ছাড় পাওয়া কোন সুযোগ নেই। ক্রিকেটবোর্ডের পক্ষ থেকে সমবেদনা জানানোর ভাষাও আমার নেই। এমন ঘটনা বাংলাদেশে ঘটতে পারে-এটা চিন্তার বাইরে। এখন পর্যন্ত এটা মেনেই নিতে পারছি না।”

ইসিবির প্রতিক্রিয়াকে স্বাভাবিকই মনে করছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, “ইংল্যান্ড যে রিঅ্যাকশন দিয়েছে, সেটা আমি দেখেছি। তাদের এই রিঅ্যাকশন খুবই সাধারণ। আমরা যদি ওদের জায়গায় থাকতাম, একই জিনিস করতাম।”

তারপরও সিরিজ নিয়ে পূর্ণ ভরসাই পাচ্ছেন নাজমুল হাসান পাপন। তিনি বলেন,“এখানে খুব গুরুত্বপূর্ণ দুটি ইস্যু আছে। আপনারা খেয়াল করবেন প্যারিসে যে আক্রমণ হয়েছে তারপর কিন্তু ওখানে খেলা বন্ধ হয়ে যায়নি। খেলা তার নিজস্ব গতিতেই চলবে আমি বিশ্বাস করি। এছাড়া ইংল্যান্ড সিরিজ হতে এখনো তিন মাস বাকি। এই লম্বা সময়ে বাংলাদেশের এই পরিস্থিতি থাকবে না।”

সফরে ইংল্যান্ড দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। বিসিবি সভাপতি বলেন, “নিরাপদ কোন জায়গা, এটা বলা খুব মুশকিল। তিন মাস পর ইংল্যান্ডও সেভ নাও থাকতে পারে। এটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। পরিস্থিতি যাই হোক আমি সব সময় যেটা বলে আসছি আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে হবে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারলে যে কোন দেশেই খেলা বন্ধ হওয়ার কোন সুযোগ নেই।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে