,

গুলশান হামলা: সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়েই চলে গেলেন দুই মন্ত্রী

 
নিজস্ব প্রতিবেদক : গুলশান হামলার ঘটনার তিনদিনের মাথায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডাকলেও কোনও প্রশ্নের জবাব না দিয়েই লিখিত বক্তব্য পাঠ করে দ্রুত চলে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

 

untitled-1_134114

মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এতে আরও উপস্থিত ছিলেন, পুলিশের আইজি এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

স্বরাষ্ট্রমন্ত্রী লিখিত বক্তব্যে বলেন, সবরকম জঙ্গি কার্যক্রম প্রতিরোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এক্ষেত্রে প্রতিবেশী ও বন্ধুপ্রতীম রাষ্ট্রগুলোর প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করা হবে। তাদের সহযোগিতা আহ্বান করছি। গুলশানের আর্টিজান রেস্তোঁরায় হামলায় নিহত জঙ্গিদের শনাক্ত করেছেন তাদের অভিভাবকেরা। এতে দেখা গেছে, তারা সবাই বাংলাদেশের বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য। কিছু জঙ্গি সংগঠন তাদের হীন স্বার্থ কায়েমের জন্য শিক্ষিত কোমলমতি তরুণ ও যুবকদের ধর্মের নামে বিপথগামী করছে এবং তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। গুলশানের মতো হামলা যেন দেশের চলমান অগ্রগতিতে বাধা সৃষ্টি না করতে পারে সে লক্ষ্যে দলমত নির্বিশেষে একসঙ্গে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে