,

শফিক রেহমান ও মাহমুদুরকে খালেদার ঈদ উপহার

 
নিজস্ব প্রতিবেদক :  কারাগারে থাকা বিএনপি ঘরানার সিনিয়র সাংবাদিক শফিক রেহমান এবং দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানকে ঈদ উপহার পাঠিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের বাসায় গিয়ে এ উপহার পৌঁছে দেন।

2016_07_05_15_31_18_3JDd9zAcY3AuHqgoZfW0t4o5lMqyow_original

 

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ছিলেন। পরে তিনি বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন।প্রসঙ্গত, চলতি বছরের ১৬ এপ্রিল সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে তার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে নিয়ে যায়। পরে ২০১৫ সালের পল্টন থানার একটি হত্যা পরিকল্পনার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

 

প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনায় পুলিশ গত বছরের আগস্টে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে তা মামলায় রূপান্তরিত হয়। সেই মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার দেখানো হয়।

অন্যদিকে, ২০১৩ সালের ১১ এপ্রিল ঢাকার কারওয়ান বাজারের দৈনিক আমার দেশ কার্যালয় থেকে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন বিচারপতির কথোপকথন ফাঁস হওয়ার ঘটনা নিয়ে একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে