বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির মন্ত্রিসভায় শপথ নিলেন আরও ১৯ জন

new-ministersআন্তর্জাতি ডেস্ক : ভারতের বর্তমান সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির পর মন্ত্রিসভায় দ্বিতীয় রদবদল সেরে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দীর্ঘ দুই বছর পর আরও ১৯ জন মন্ত্রিসভায় যোগ দিয়েছেন।

মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এ ১৯ জন। এনিয়ে দেশটির কেন্দ্রীয় মন্ত্রীর সংখ্যা দাড়ালো ৮৪ জনে।

এর আগে বর্তমান মন্ত্রিসভার পরিবেশ প্রতিমন্ত্রী প্রকাশ জাভরেকর শপথ নেন পূর্ণমন্ত্রী হিসেবে।

এছাড়া নতুন মন্ত্রীর তালিকায় রাজ্যসভার এমপি এম জে আকবর, বিজয় গোয়েল, রামদাস আতওয়ালে, কৃষ্ণা রাজ, রমেশ জিগনিজাগি, অনিলমাধব দাভের মতো নাম রয়েছে৷

মোদির মন্ত্রিসভার এই ১৯ নতুন মুখকে দেশটির ১০টি রাজ্য নেয়া হয়েছে। রাজস্থান থেকে নির্বাচিত চার এমপি মন্ত্রী হলেন। মধ্যপ্রদেশ থেকে তিন জন, গুজরাত থেকে তিন জন, মহারাষ্ট্র থেকে দু’জন মন্ত্রিত্ব পেয়েছেন। কর্নাটক, অসম এবং উত্তরাখণ্ড থেকেও একজন করে মন্ত্রী হলেন কেন্দ্রীয় ক্যাবিনেটে।

এদিকে বাবুল সুপ্রিয়র পর পশ্চিমবঙ্গের আরও এক মোদির মন্ত্রিসভায় স্থান পেয়েছে৷ তিনি হলেন দার্জিলিংয়ের এমপি এস এস আলুওয়ালিয়া৷

২০১০-২০১২ সালে রাজ্যসভায় ডেপুটি বিরোধী দলনেতার দায়িত্বে ছিলেন আলুওয়ালিয়া৷ পি ভি নরসিমা রাওয়ের মন্ত্রিসভার সদস্যও ছিলেন এই বিজেপি নেতা৷ এবারে সামিল হলেন মোদির মন্ত্রিসভায়৷

এছাড়া নতুন মন্ত্রীদের তফসিল উপজাতির প্রতিনিধিত্ব করছেন দুজন, তফসিল জাতি সম্প্রদায়ের রয়েছেন পাঁচজন।

দেশটির রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, আগামী সপ্তাহে আফ্রিকা সফরের আগে তড়িঘড়ি এই রদবদল সেরে নিলেন নরেন্দ্র মোদি৷

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত