বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ঈদের দিন নানুর দেওয়া জামা পরব’

18বিনোদন ডেস্ক : ‘দেশের সবাইকে মিস করেছি। দার্জিলিং-এ শুটিং শেষ। সবকিছু ঠিক থাকলে ঈদের পরপরই ফের শুটিং শরু হবে। তবে সেটা ঢাকায়’। গতকার রাতে দেশে ফেরার পর এ কথা জানান অভিনেত্রী পরীমণি।

তিনি বলেন, ‘প্রায় একমাস ভারতে ছিলাম। সবাইকে মিস করেছি। শিলিগুড়ির শুটিং দিয়ে শেষ করলাম ভারতের পর্ব। ইতোমধ্যে সিংহভাগ শুটিং সম্পন্ন হয়েছে। এবার ঢাকা ও থাইল্যান্ডের পালা।’

ঈদ নিয়ে জানতে চাইলে পরীমণি বলেন, ‘বরাবরের মত এবারও নানুর দেওয়া জামা পরব ঈদের দিনে। সবসময় সেটাই করে এসেছি। কলকাতা থেকে প্রচুর কেনাকাটা করেছি। তবে চাঁদ রাতে এখানে শপিং করব।’

শুটিং কেমন উপভোগ করেছেন এমনটা জানতে চাইলে পরীমণি বলেন, ‘সত্যি কথা বলতে কি গোটা ইউনিট একটি পরিবারে রুপান্তরিত হয়েছে। প্রত্যেকেই ছিল খুব কো-অপারেটিভ। তাছাড়া পাহাড়ের কোলে মিতালি গড়ছে সাদা মেঘ, এমন পরিবেশে কাজ করার আনন্দই ছিল অন্যরকম।’

উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে প্রথম বারের মত কাজ করছেন পরীমণি। ‘রক্ত’ নামের এ ছবিটি জাজের সাথে যৌথ প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত