,

ইয়েমেনে বিমান হামলা জোরদার করেছে সৌদি বাহিনী

 

আন্তর্জাতি ডেস্ক: দারিদ্রপীড়িত ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদির অনুগত বাহিনীর সমর্থনে সৌদি জঙ্গি বিমান দেশটির বিভিন্ন অংশে বোমা বর্ষণ জোরদার করেছে বলে সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে।

4bk7c8f71ab7bb9qnd_800C450
সৌদি জঙ্গি বিমান ইয়েমেনের মারিব প্রদেশের সিরওয়া এলাকার পূর্ব অংশে হাইলান পর্বতের পাদদেশে অবস্থিত রাহবা সায়িদ এবং হামা থাওয়াবা এলাকার ওপর অন্তত ১০ বার বোমা বর্ষণ করেছে বলে বৈরুত ভিত্তিক আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে।
তবে সৌদি বিমান হামলা সত্ত্বেও ইয়েমেনি সেনাবাহিনী এবং জনপ্রিয় কমিটি ওইসব এলাকায় হাদির অনুগত বাহিনীর হামলা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। এর কয়েক ঘন্টা আগে সিরওয়ার মাহজাযা এলাকায় সৌদি বিমান হামলায় এক ব্যক্তি নিহত এবং আরো পাঁচ জন আহত হওয়ার পর নতুন করে এসব হামলা চালানো হল।

 

ইয়েমেনি বাহিনী আল-আসওয়াদ পর্বতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিপ্রেক্ষিতে সানার নিহম এলাকায় সৌদি জঙ্গি বিমান বোমা বর্ষণ করেছে। ইয়েমেনি বাহিনী সানার উত্তর-পূর্বাংশে নিহম এলাকার উপকণ্ঠে অবস্থিত আল- আসওয়াদ পর্বত নিয়ন্ত্রণ নেয়ার সময় হাদির অনুগত বহু সেনা নিহত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। খবর-রেতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে