,

ইসলামের এক নম্বর শত্রু আইএস : মুখ্য সৌদি মুফতি

 

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের প্রধান মুফতি শেখ আব্দুল আজিজ আল-শেখ জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেটকে (আইএস) ইসলামের এক নম্বর শত্রু বলে অভিহিত করেছেন। আল অ্যারাবিয়ার প্রতিবেদনে এ খবর জানানো হয়।সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি চ্যানেল প্যান অ্যারাবের সংবাদেও দেশটির প্রধান আলেমের এই বক্তব্য তুলে ধরা হয়েছে।মুফতি শেখ আব্দুল বলেছেন, ‘চরমপন্থা, উগ্রপন্থা কিংবা সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। এসব যারা করছে তারাই ইসলামের এক নম্বর শত্রু।’

2016_07_04_17_05_16_od6S2vqVeNB0sptIsfWEgwFA9MAZKz_original

তিনি ইরাক এবং সিরিয়ার কিছু অংশে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি দল ইসলামিক স্টেটের খেলাফত আন্দোলন ও আলকায়েদাকে ইসলামের প্রধান শত্রু বলে চিহ্নিত করে এমন মন্তব্য করেন।

গত বুধবার, বিশ্বসন্ত্রাস মোকাবেলায় জাতিসংঘের সন্ত্রাসবিরোধী কেন্দ্রে (ইউএনসিসিটি) ১০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তাও করেছে সৌদি আরব।

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে জাতিসংঘের সৌদি অ্যাম্বাসেডর আদেল আল জুবায়ের বলেছেন, ‘সন্ত্রাসবাদ এমন একটি অপশক্তি যেটাকে পৃথিবীর বুক থেকে নির্মূল করতে হলে আন্তর্জাতিক ঐক্য প্রয়োজন। ইউএনসিসিটি পৃথিবীর একমাত্র সংস্থা যার এই কাজে বৈধতা রয়েছে।’

মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য থেকেও জাতিসংঘ সন্ত্রাসবিরোধী কেন্দ্রে অর্থ সহায়তা দেয়া হয়েছে। বিশ্বের এই পরাশক্তিরা ২০১১ সাল থেকেই ইরাক ও সিরিয়া বিমান হামলা চালাচ্ছে আইএসের বিরুদ্ধে।

সোমবার ইসলামিক স্টেট যুক্তরাষ্ট্রকেও হামলার হুঁশিয়ারি দিয়েছে। পৃথিবীর যেকোন জায়গায় মার্কিনীরদের উপরে হামলা হতে পারে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ বোমা হামলা করে অসংখ্য মানুষ হত্যা করেছে আইএস। সম্প্রতি ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় আইএসের হামলায় নিহত হয়েছে দেশি বিদেশিসহ ২২ জন। আরও হামলার হুমকি আসছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে