এ মাসেই বাবা হচ্ছেন সোহম
বিনোদন ডেস্ক : টেনশন, আনন্দ আর উত্তেজনা। এই ইমোশনগুলোই এখন টলি অভিনেতা সোহমের দৈনন্দিন জুড়ে। কারণ? বাবা হতে চলেছেন তিনি।
সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই তাদের প্রথম সন্তানকে ওয়েলকাম করবেন সোহম-তনয়া।
২০১২-তে বিয়ে করেছিলেন টলি পাড়ার এই ব্যস্ত অভিনেতা। মাঝে বেশ কিছুদিন ভোটের কাজে ব্যস্ত ছিলেন।
এ বারে বাঁকুড়ার বড়জোড়া থেকে তৃণমূল প্রার্থী হওয়ার কারণে অনেক বেশি সময় দিতে হয়েছিল। দল জিতলেও তার জয় এ বার অধরাই থেকেছে।
সে সময় তনয়াকে একেবারেই সময় দিতে পারেননি তিনি। তাই এখন শুটিংয়ের ব্যস্ততা সামলে বাড়িতে অনেকটা সময় দিচ্ছেন সময়।
ছেলে বা মেয়ের আলাদা কোনো চয়েস নেই, শুধু সুস্থ সন্তান চান দু’জনেই।
এই মুহূর্তে শুধু দিন গোনা। শুধুই অপেক্ষা। সন্তানের জন্মের পর কিছুদিন ব্রেকও নেবেন সোহম। তার আগে ইন্ডাস্ট্রির দুই চার্মিং ফাদার যিশু এবং জিৎ-এর কাছ থেকে নাকি টিপসও নিচ্ছেন সোহম।











