ঋত্বিকের বিকল্প পাকিস্তানি ফাওয়াদ খান?
বিনোদন ডেস্ক :ফের নতুন সিনেমায় হাত দিচ্ছেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ এবং ‘দিল ধারকানে দো’-এর মত বলিউডের অন্যতম সফল ছবির নির্মাতা জয়া আখতার। আর এই ছবিতে বলিউডের অন্যতম সুপারস্টার ঋত্বিক রোশানের অভিনয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু নির্মাতা নাকি মূল চরিত্রে ঠিক করেছেন পাকিস্তানি অভিনেতা ও বলিউডের ‘খুব সুরত’ খ্যাত ফাওয়াদ খানকে! কিন্তু তাই বলে ঋত্বিকের বিকল্প পাকিস্তানি ফাওয়াদ?
আসলে জয়া আখতারের নতুন সিনেমায় ঋত্বিকের অভিনয়ের নাকি কোনো কথায় হয়নি। অন্তত ঋত্বিকের তাই দাবী। জয়ার নতুন ছবিতে অভিনয়ের বিষয়ে আমার সাথে কোনো কথা হয়নি। তবে ভবিষ্যতে জয়ার সাথে কাজ করতে উৎসুক আমি। জয়ার নির্মাণে জিন্দেগি না মিলেগি দোবারা ছবিটি ঋত্বিকের ক্যারিয়ারে অন্যতম যোগ বলেও উল্লেখ করেন তিনি।

ঋত্বিকের বদলে পাকিস্তানি ফাওয়াদ খানকে কাস্ট করা ছাড়াও আছে আরো কিছু চমক। সদ্য করন সিং গ্রোভার তার দ্বিতীয় স্ত্রী জেনিফা উইঙ্গেটকে ছেড়ে বিয়ে করেছেন বিপাশা বসুকে। আর সেই ডিভোর্সি জেনিফার এবার আসছেন বলিউডে। আর তা জয়ার হাত ধরেই!
সব ঠিকঠাক থাকলে জয়া আখতারের হাত ধরেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে জেনিফারের। যাকে দেখা যাবে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের সঙ্গে। তবে ছবিতে রনবীর সিংয়ের থাকারও কথা রয়েছে। এখন দেখার বিষয় সত্যিই জয়ার নতুন ছবিতে কারা কারা থাকছেন।











