,

‘কুর্দি গেরিলাদের প্রতি সমর্থন নোংরা হিসাব’

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বলেছেন, আঞ্চলিক ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্দিষ্ট কিছু দেশ সিরিয়ার কুর্দি গেরিলা ও আইএস সন্ত্রাসীদের প্রতি সমর্থন দিচ্ছে। তুর্কি প্রেসিডেন্ট তার বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি কিন্তু এর আগে তিনি কুর্দি গোরিলাদের প্রতি সমর্থন দেয়ায় দ্বিমুখী আচরণের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। তুরস্কের সীমান্ত শহর কিলিসে শনিবার এরদোগান এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, কিছু দেশ নিজেদের নোংরা হিসাব-নিকাশের জন্য কুর্দি গেরিলাদেরকে সমর্থন দিচ্ছে ।

erdogan

সিরিয়ায় কুর্দি গেরিলাদের প্রতি মার্কিন সমর্থনের কারণে আংকারা এবং ওয়াশিংটনের মধ্যে টানাপড়েন দেখা দিয়েছে। তুরস্ক বলছে, সিরিয়ার কুর্দি যোদ্ধারা হচ্ছে সন্ত্রাসী; তাদের সঙ্গে তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র সম্পর্ক রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র সিরিয়ার কুর্দি যোদ্ধাদেরকে তাদের অংশীদার মনে করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে