বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অজ্ঞাতস্থান থেকে সংবাদ সম্মেলন ডাকলেন অপু বিশ্বাস

opu_biswash-765x510বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস কোথায়? এমন প্রশ্ন করলে একবাক্যে আপতত সবাই বলবেন, নেই, কোথাও নেই। হ্যাঁ, তিনি নেই। কোথাও নেই। তার ফোন। বা অন্যান্য ঠিকানাতেও তাকে পাওয়া যাচ্ছে না। আর এতেই ধরে নেয়া হচ্ছে তিনি আত্মগোপনে আছেন?

অপু বিশ্বাসকে নিয়ে যখন এমন জল্পনা ঢাকাই সিনেমা পাড়াতে। তখন এই অভিনেত্রী সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেন। সে-ও আবার এ ঘোষণা তিনি দিয়েছেন অজ্ঞাত একটি স্থান থেকে।

সূত্র জানায়, ঢাকাই সিনেমায় ক্যারিয়ারের শুরু করার পর এক দশক পূর্তি করেছেন।

আর এই উপলক্ষ্যেই তিনি সাংবাদিক সম্মেলনের ঘোষণা দিয়েছেন। মোবাইলে সাংবাদিকদের সংবাদ সম্মেলনের খবরটি জানিয়েছেন তিনি। তবে তিনি নিজের অবস্থান কোথায়? তা তিনি পরিস্কার করেননি।

উল্লেখ্য, আপাতত ‘আত্মগোপনে’ থাকা চিত্রনায়িকা অপু বিশ্বাস চলচ্চিত্রে আসেন আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে। নায়িকা হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ (২০০৬) ছবিতে। এই ছবির অবিশ্বাস্য সাফল্য রাতারাতি তারকায় পরিণত করে অপুকে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি।

এরপর এই জুটি সত্তরটির বেশি ছবিতে অভিনয় করেছেন। যা বিশ্ব চলচ্চিত্রে জুটি প্রথার রেকর্ড বলা চলে। ক্যারিয়ারের প্রথম দিকে প্রায় সব নায়কের সঙ্গে অভিনয় করলেও অপু বিশ্বাস গত ৫ বছরে শাকিব খান ছাড়া আর কোনও নায়কের সঙ্গে অভিনয় করেননি।

শাকিব ছাড়া অপু বিশ্বাস অভিনয় করেছেন, মান্না, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, অমিত হাসান, নিরব, ইমন, সম্রাট, আদনান, কাজি মারুফের বিপরীতে। এ সব ছবিই ব্যবসা সফল হয়। সর্বশেষ তিনি কলকাতার নায়ক ইন্দ্রলীনকেও পেয়েছেন নায়ক হিসেবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত