বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগদাদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৯

910আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে আজ রবিবার ভোরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৯ জনে পৌঁছেছে। হামলায় ১৪০ জনের বেশি আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

বাগদাদের কারাদা এলাকার একটি রাস্তায় এই আত্মঘাতী বোমা হামলা হয়। এ সময় অনেকে ঈদ প্রস্তুতিতে বাজারে কেনাকাটা করতে যাচ্ছিলেন।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, কেনাকাটার জন্য প্রসিদ্ধ কারাদা এলাকায় আত্মঘাতী গাড়িবোমা হামলা হয়েছে। পুলিশের বরাত দিয়ে ইরাকের স্থানীয় আল সুমারিয়া চ্যানেলের খবরে জানানো হয়, কারাদায় একটি রেস্তোরাঁর কাছে গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গিরা।

দ্বিতীয় বোমা হামলাটি হয় আল শাবাব এলাকায়। এই হামলায়ও বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত