,

শোকার্ত মাশরাফি-তামিমরাও

ae-Playersস্পোর্টস ডেস্ক : ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় নৃশংস ও ঘৃণ্য সন্ত্রাসী হামলায় শোকার্ত গোটা দেশ। সন্ত্রাসীদের এই পৈশাচিকতায় বাক্‌রুদ্ধ, হতবিহ্বল সবাই। শোক ছুঁয়ে যাচ্ছে মাশরাফি-তামিমদেরও।

শুক্রবার রাতে গুলশানের ওই রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় বিস্মিত ও মর্মাহত তামিম ইকবাল। ঘটনার নিন্দা জানিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে একের পর এক টুইট করেছেন বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনার। একটি টুইট বার্তায় তামিম লিখেছেন, ‘এটা আমাদের দেশের আসল ছবি না। আমাদের যেন আর কখনো এভাবে পরিচিত হতে না হয়। হে আল্লাহ, আমার দেশ-ঘরকে শান্তিতে রাখুন!’ আরও একটি টুইট বার্তায় দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান লিখেছেন, ‘গত রাতে হলি আর্টিজানে যা হলো এটা বাংলাদেশের চেহারা নয়।’ এ ছাড়া হ্যাশ ট্যাগে লিখেছেন, ‘প্রে ফর ঢাকা’ বা ‘ঢাকার জন্য প্রার্থনা’।

তামিমের মতো তাঁর সতীর্থরাও জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শোক জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজের প্রোফাইল ছবিটি কালো করে দিয়েছেন। সেখানে হ্যাশ ট্যাগে লেখা ‘প্রে ফর ঢাকা’। তাঁর কভার ছবিতে রয়েছে মুক্তিযুদ্ধ চলার সময়ে ব্যবহৃত বাংলাদেশের পতাকার ছবি।

ফেসবুকে প্রোফাইল ছবি পরিবর্তন করে শোক জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুমিনুল হকের মতো তারকারাও। ছবির নিচের অংশে পতাকায় লেখা ‘উই আর বাংলাদেশ’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে