বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাব্বিরের মডেল হলেন নায়লা নাঈম

sabbir-jugantor_18231_1467535231বিনোদন ডেস্ক : ক্রিকেট নিয়ে আপাতত ব্যস্ততা নেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। বর্তমানে ছুটিতে আছে তারা। আর ছুটির মাঝে মডেলিং নিয়ে ব্যস্ত জাতীয় দলের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান।

সাব্বিরের সঙ্গে মডেল হয়েছেন আলোচিত ও হট মডেল নায়লা নাঈম। কোমল পানীয়র বিজ্ঞাপনে অংশ নেবেন তারা। বিজ্ঞাপনে সাব্বির রহমান ক্রিকেটার হিসেবেই হাজির হবেন। আর নায়লা নাঈমকে দেখা যাবে পুলিশ হিসেবে।

বিজ্ঞাপনটির ব্যাপ্তিকাল হবে ৫০ সেকেন্ড। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ। চলতি মাসের শেষের দিকে এটি প্রচারে আসবে।