,

হিথ্রো বিমানবন্দরে হামলার হুমকি দিয়েছে আইএস

 
আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্কের জন এফ কেনেডি ও লন্ডনের হিথ্রো বিমানবন্দরে হামলার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটির সমর্থিত একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এ হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ।এমন সময় এ হামলার হুমকি দেয়া হল, যখন আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছে। ওই টুইটার বার্তায় বলা হয়, হিথ্রো থেকে যুক্তরাষ্ট্রগামী বিমানে হামলা চালানো হবে। এছাড়া সতর্ক করে দিয়ে বলা হয়, হিথ্রো ও লস অ্যাঞ্জেলস অথবা জন এফ. কেনেডি বিমানবন্দরে বোমা পুতে রাখা হবে।

heathrow_133888

 

ব্রিটিশ পরিবহনমন্ত্রী লর্ড আহমাদ বলেছেন, ‘‘বৈশ্বিক সন্ত্রাসী হুমকির বিষয়ে আমাদের নজরদারি বাড়াতে হবে। ব্রিটেনে আমরা যাত্রীবাহী বিমানের নিরাপত্তা বারবার পর্যালোচনা করছি এবং ঝুঁকি মোকাবেলায় আমাদের আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে কাজ করছি।’’টেলিগ্রাফ জানিয়েছে, এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোয়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।প্রসঙ্গত, গত সপ্তাহে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় ৪১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আইএস জড়িত বলে দাবি করেছে তুর্কী সরকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে