গুলশানে জঙ্গি হামলা: নিহতদের স্মরণে কালোব্যান্ড পরবেন ইতালির ফুটবলাররা

italy-_18159_1467463244স্পোর্টস ডেস্ক : গুলশানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনালে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে ইতালির ফুটবলাররা। খবর ফুটবল ইতালিয়ার।

ইতালির দাবি জঙ্গি হামলায় সে দেশের বেশ কয়েকজন নাগরিক নিহত হয়েছেন। শুধু ইতালিয়ান নয় ভারতীয়, জাপানিজ নাগরিকরাও নিহতদের ভেতর আছে বলে দাবি করে আসছে বিভিন্ন সংবাদমাধ্যম।

এ বিষয়ে উয়েফার কাছে অনুমতি চাওয়া হলে কালো আর্মব্যান্ড পরার গ্রিন সিগন্যাল পায় ইতালির ফুটবলাররা।

বাংলাদেশ সময় রাত ১টায় ইউরোর তৃতীয় কোয়ার্টার ফাইনালে মাঠে মুখোমুখি হবে ইতালি এবং জার্মানি।

এর আগে শুক্রবার রাতে গুলশান-২ এর ৭৯ নম্বরের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলা চালানো হয়। জঙ্গিদের হাতে ২০ জনের মতো জিম্মি নিহত হন। পরে উদ্ধার অভিযানে ৬ জঙ্গি নিহত হন। এর আগে রাতে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ