বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে ফিরতে এবার পেলের আহ্বান

messiস্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে আর্জেন্টিনার হার মেনে নিতে পারছিলেন না লিওনেল মেসি। ম্যাচ শেষে তাই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। এরপর আন্তর্জাতিক ফুটবলে মেসিকে ফেরাতে অনুরোধ জানাচ্ছেন আর্জেন্টাইনরা। দেশটির প্রেসিডেন্টসহ সবাই এ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন।

এ ছাড়া ফুটবল কিংবদন্তীরাও খুব করে চাইছেন যে মেসি আবারও সাদা-আকাশী জার্সিতে খেলবেন। এবার বার্সেলোনা সুপারস্টারকে আন্তর্জাতিক ফুটবলে ফিরতে আহ্বান জানালেন পেলে। ব্রাজিল কিংবদন্তির বিশ্বাস, অবসরের সিদ্ধান্ত ভেবে দেখবেন মেসি।

তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলার পেলে বলেন, ‘ভালো খেলোয়াড়রাও অনেক সময় পেনাল্টি মিস করে। আশা করছি, ২৯ বছর বয়সী মেসির সিদ্ধান্তে পরিবর্তন আসবে। এতে কোনো সন্দেহ নেই যে গত ১০ বছর ধরে মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়। তার সঙ্গে যা ঘটেছিল, তা ফুটবলে ঘটে থাকে। কোনো একবার যে কেউ পেনাল্টি করতেই পারে।’

পেলে আরো বলেন, ‘পেনাল্টি মিস করায় হয়তো ভীষণ হতাশ মেসি। অপেক্ষা করুন, এই দুঃখ সে ভুলে যাবে। এর আগেও অনেক ভালো খেলোয়াড়দের সঙ্গে এমনটা ঘটেছে। আশা করি, আমার কথা শুনতে পাবে মেসি।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত