,

বেলজিয়ামকে উড়িয়ে শেষ চারে বেলের ওয়েলস

3333স্পোর্টস ডেস্ক : ফিফা র‌্যাংকিংয়ে দু’দলের ব্যবধানটা কম নয়! শীর্ষে থাকা আর্জেন্টিনার ঠিক পরেই রয়েছে বেলজিয়াম। আর প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে আসা ওয়েলসের অবস্থান ২৬তম। কিন্তু  ফ্রান্সের লিলে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে র‌্যাংকিংয়ের কোনো প্রভাবই পড়েনি! শুক্রবার রাতে বেলজিয়ামকে ৩-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে চলমান ইউরোর শেষ চারের খেলা নিশ্চিত করেছে গ্যারেথ বেলের ওয়েলস।

৫৮ বছর পর বড় কোনো প্রতিযোগিতায় খেলতে আসা ওয়েলস এবারের আসরের শুরু থেকেই ছন্দে ছিল। তুলনামূলক সাদামাটা দল নিয়েও তারকাখচিত বেলজিয়ামকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি তারা। যদিও ম্যাচের ১৩ মিনিটে গোল করেছেন বেলরা। এ সময়ে ইডেন হাজার্ডের পাস ধরে দূরপাল্লার শটে ওয়েলসের জাল কাঁপান রাদিয়া নাইনগোলান (১-০)।

তবে বেলজিয়ামের এই এগিয়ে থাকার ব্যবধানটা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি অ্যাশলে উইলিয়ামস। ম্যাচের ৩০তম মিনিটে সতীর্থ অ্যারন র‌্যামজির কর্নার থেকে পাওয়া বল দুর্দান্ত এক হেডে বেলজিয়ামের জালে জড়ান তিনি (১-১)। এভাবে সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে নিজেদের হারিয়ে খুঁজছিলেন বেলজিয়ামের লুকাকু-হাজার্ডরা। অপরদিকে দুর্দাণ্ড প্রতাপের সঙ্গেই খেলেছেন বেল-উইলিয়ামসরা। খেলার ৫৫তম মিনিটে ওয়েলসকে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে দেন  হল-রবসন কানু। র‌্যামজির ক্রস ধরে দারুণ দক্ষতায় বেলজিয়ামের ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল আদায় করে নেন তিনি।

আর ৮৫তম মিনিটে বেলজিয়ামের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ভোকস। আর তাতে বড় জয় নিয়ে ইউরোর সেমিফাইনালের টিকিট পেয়ে যায় ওয়েলস। সামনে যতদূর এগোবে, সবই রেকর্ডের খাতায় জমা হবে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে আসা ওয়েলসের।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর