,

স্পিলবার্গের ছবিতে পরিনীতি!

poriniti-2বিনোদন ডেস্ক : স্টিভেন স্পিলবার্গের ছবি ‘দ্য বিএফজি’ (দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট)-তে কণ্ঠ দিচ্ছেন পরিনীতি চোপড়া। অমিতাভ বচ্চন এবং গুলশান গ্রোভারের সঙ্গে হিন্দি ডাবিং-এ অংশ নিচ্ছেন ‘ইশাকজাদে’ তারকা। ছবিটি মুক্তি পাবে ১৫ জুলাই।

ছবিটিতে পরিনীতি চোপড়া ‘সোফি’ চরিত্রের জন্য কণ্ঠ দেবেন। মূল চরিত্রটি করেন রুবি বানহাল। এটা খুবই মজার খবর যে, সোফির চরিত্রে অভিনয় করা রুবি বানহালের বয়স ১২ বছর, অন্যদিকে পরিনীতির বয়স ২৭ বছর। অস্কারজয়ী অভিনেতা মার্ক রাইল্যান্স যে চরিত্রটি করেছেন তার হিন্দি কন্ঠটি দেবেন অমিতাভ বচ্চন। ছবিটি ১৯৮২ সালে রোয়াল ডাল-এর শিশুতোষ উপন্যাস ‘দ্য বিএফজি’ অবলম্বনে তৈরি।

ছবিটিতে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে পরিনীতি চোপড়া হলিউডে প্রবেশ করলেন। সোফি চরিত্রে কণ্ঠ দিতে পেরে তিনি খুবই রোমাঞ্চিত। আগামীতে পরিনীতি চোপড়াকে ‘ফাইন্ডিং ফ্যানি’ নির্মাতা হোমি আদজানিয়ার ‘তাকদুম’ ছবিতে দেখা যাবে। তাঁর সঙ্গে থাকবেন ‘শুদ্ধ দেশি রোমাঞ্চ’-এ একসঙ্গে অভিনয় করা সুশান্ত সিং রাজপুত। ইন্ডিয়াটুডে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে