বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অরিজিতের গানে ঠোঁট মেলালেন শাকিব (ভিডিও)

sakib-inerসিনেমা মুক্তির আগেই একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন ঢালিউড সুপার হিরো শাকিব খান। যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘শিকারি’তে একেবারেই ভিন্ন লুকে দেখা গেল গ্ল্যামারাস শাকিবকে। সিনেমাটির নতুন আরেকটি গান বৃহস্পতিবার রাতে অনলাইনে প্রকাশ হয়েছে।

‘আর কোনো কথা না বলে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ও মাধুবন্তি। গানটি লিখেছেন প্রসেন এবং সঙ্গীতায়োজন করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। অরিজিতের গাওয়া গানটিতে ঠোঁট মেলালেন শাকিব খান।

জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ‘শিকারি’ ঈদে মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে প্রথমবারের মতো শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। সিনেমাটির গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি।

শাকিব-শ্রাবন্তী ছাড়াও অভিনয় করছেন— বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত, কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি, রাহুল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত