বাণিজ্যিক শাকিব-তিশার এক ঝলক (ভিডিও)
বিনোদন প্রতিবেদক : বাণিজ্যিক সিনেমায় বাণিজ্যিক লুকেই হাজির হচ্ছেন টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। শাকিব খানের সহশিল্পী হিসেবে শামীম আহমেদ রনি পরিচালিত ‘রানা পাগলা দ্য মেন্টাল’ সিনেমায় বেশ পুরোপুরি বাণিজ্যিক নায়িকা হিসেবেই দেখা গেছে তিশাকে।
সুইমংপুলে তিশার জলস্নাত দৃশ্য। হলুদ শাড়িতে তিশার উপস্থিতি। সাগর পাড়ে শাকিব-তিশার অন্তরঙ্গ দৃশ্য। সব মিলিয়ে বেশ রোমান্টিক লুকেই দেখা গেল তিশাকে। বৃহস্পতিবার সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে বাংলা এক্সপ্রেসের ইউটিউব চ্যানেলে।

প্রকাশিত ট্রেলারে মৌসুমী হামিদ আর আঁচল আঁখির আবেদনময়ী আচমকা আগমন আরও কিছুটা নতুন মাত্রা যোগ করেছে। গায়িকা পড়শিকেও দেখা গেলো নায়িকা রূপে। সব মিলিয়ে দর্শকের সামনে অন্যরূপেই আসছে ‘রানা পাগলা দ্য মেন্টাল’।
https://youtu.be/bF-cIV5ChlU











