,

বিকিনি পরা মডেলদের বিজ্ঞাপন লন্ডনে নিষিদ্ধ

modelআন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার থেকে লন্ডনের পরিবহন নেটওয়ার্কে এ ধরণের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছেন মেয়র সাদিক খান। এর ফলে দেখা যাবে না সুঠাম শরীরের পেশীবহুল পুরুষ মডেলদের ছবিও।

যে বিজ্ঞাপন নিয়ে বিতর্কের ঝড় এধরণের বিজ্ঞাপনের মডেলদের যেরকম শরীর দেখানো হয় তাকে বাস্তবতা বর্জিত বলে মনে করেন অনেকে। তাই এ নিয়ে সমালোচনা বাড়ছিল।

বিশেষ করে মেয়েরা যেভাবে মডেলদের মতো ফিগার তৈরির জন্য কঠোর ডায়েটিং করে, তা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে মনে করেন অনেকে।

লন্ডন মেয়র সাদিক খান তার নির্বাচনী প্রচারণার সময় অঙ্গীকার করেছিলেন তিনি লন্ডনের বাসে-ট্রেনে এ ধরণের বিজ্ঞাপন নিষিদ্ধ করবেন। সেই নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর হচ্ছে।

গত বছর লন্ডনের টিউবে ওজন কমানোর এক পণ্যের বিজ্ঞাপন তীব্র বিতর্ক সৃষ্টি করেছিল। ‘প্রোটিন ওয়ার্ল্ড’ নামের এক কোম্পানির বিজ্ঞাপনে এক সুতন্বী মডেলের বিকিনি পরা ছবির নীচে লেখা ছিল, ‘আর ইউ বীচ বডি রেডি’।

এই বিজ্ঞাপনের বিরুদ্ধে ব্রিটেনের অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষের কাছে চারশোর বেশি অভিযোগ করা হয়।

এটিকে খুবই আপত্তিকর এবং দায়িত্বহীন বলে তীব্র সমালোচনা শুরু হয়। এই বিজ্ঞাপন প্রত্যাহারের এক আবেদনে সই করেন ৭০ হাজারের বেশি মানুষ।

বিশেষজ্ঞরা অনেক দিন থেকেই বলছেন যে বিজ্ঞাপনে নারীর যে হালকা-পাতলা শরীরকে ‘আদর্শ’ হিসেবে তুলে ধরা হয়, তা মেয়েদের জন্য ক্ষতিকর। এ ধরণের বিজ্ঞাপন মেয়েদের আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়।

অনেক মেয়ে এরকম ফিগার গড়তে গিয়ে নিজেদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি ডেকে আনছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে