বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরেকটু হলে বেধে যেত চীন-তাইওয়ান যুদ্ধ!

 
আন্তর্জাতিক ডেস্ক :যুদ্ধজাহাজ থেকে শুক্রবার আচমকাই চীনের বিরুদ্ধে একটি সুপারসনিক ‘এয়ারক্রাফট ক্যারিয়ার কিলার’ নিক্ষেপ করে তাইওয়ান।যদিও তাইওয়ানিজ নৌ-সেনার দাবি, শাসক কমিউনিস্ট দলের ৯৫ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের সময় ‘ভুল’ করে মিসাইলটি নিক্ষেপ করা হয়। তাইওয়ানের দক্ষিণে কাওহসিউং নৌ-সেনা ঘাঁটি থেকে শুক্রবার অ্যান্টি শিপ মিসাইলটি ছোড়া হয়।

 

tai

তাইওয়ানিজ নৌ-সেনার ভাইস অ্যাডমিরাল মেই চিয়া-সু ‘চাইনা মর্নিং পোস্ট’-কে জানিয়েছেন, ‘অপারেশনাল ত্রুটির জন্য এই দুর্ঘটনাটি ঘটে। পুরো ঘটনার তদন্ত হবে।’

চীনের সঙ্গে সম্পর্ক যখন তলানিতে, ঠিক সেই মুহূর্তে তাইওয়ানের এই কীর্তি বেজিং-তাইপেই সম্পর্কে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করেছে। তাইওয়ানিজ নৌ-সেনা সূত্রে খবর, বিষয়টি এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন।

৩০০ কিলোমিটার রেঞ্জের ওই মিসাইল প্রায় ৭৫ কিলোমিটার ওড়ার পর পেংঘু দ্বীপের কাছে ভেঙে পড়ে। ওই ঘটনায় এক মৎস্যজীবীর মৃত্যু হয়, আহত তিনজন। মিসাইলটি ঠিক কোথায় ভেঙে পড়েছে, জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।