বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় বিমানবাহিনীতে ‘তেজস’ সুপারসনিক যুদ্ধবিমান

lca-tejasআন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ৩ দশকের অপেক্ষার পর আজ ‘এইচএএল তেজস’ নামে দুটি সুপারসনিক যুদ্ধবিমান ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হয়েছে। ‘ফ্লাইং ডেগারস’ নামে ভারতের প্রথম তেজস স্কোয়াড্রন’র অংশ হিসেবে বেঙ্গালুরুর একটি বিমানঘাঁটিতে বহুমুখী কাজ করতে সক্ষম একক ইঞ্চিনের এ বিমান দুটি আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো। খবর টাইমস অব ইন্ডিয়ার

বিমান দুটিকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ও হালকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মধ্য দিয়ে দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমানের জন্য ভারতের ৩৩ বছরের অপেক্ষার অবসান হলো। যদিও বিমানটির জিই ইঞ্চিনসহ আরো বেশ কিছু উপাদান আমদানিকৃত।

ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হওয়া তেজস বিমানদুটি এসপি-১ ও এসপি-২ ভার্সনের। ২০১৮-২০২০ সাল নাগাদ তেজস স্কোয়াড্রন  পূর্ণ শক্তিতে সজ্জিত হওয়ার কথা রয়েছে। চলতি অর্থবছরের শেষ নাগাদ আরো ৬টি তেজস যুদ্ধবিমান এতে যুক্ত হবে বলে অাশা করা হচ্ছে।  তেজস যুদ্ধবিমান ‘লাইট কমব্যাট এয়ারক্রাফট ‘এলসিএ’ নামেও পরিচিত।

উল্লেখ্য, এলসিএ তেজস যুদ্ধবিমান তৈরির লক্ষ্যে ভারত ৩৩ বছর আগে একটি প্রকল্প হাতে নিয়েছিল।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত