বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে ভয়ানকভাবে বাড়ছে মুসলিম-বিদ্বেষ

 

আন্তর্জাতিক ডেস্ক :২০১৫ সালের এক সমীক্ষা অনুসারে, গত বছর অর্থাৎ ২০১৫ সালে যুক্তরাজ্যে মুসলিমদের লক্ষ্য করে হামলা, তাদের অপদস্থ করার ঘটনা পূর্বের তলিনায় ৩২৬ শতাংশ বেড়েছে। আর এসব হামলার প্রধান টার্গেট হচ্ছে মূলত হিজাব-বোরকা পরা মুসলিম নারীরা।

‘টেল মামা’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক সমীক্ষায় এ চিত্র উঠে এসেছে। প্রতিষ্ঠানটি মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক বিভিন্ন ঘটনা নিয়ে গবেষণা করে। টেল মামা’র প্রধান শহিদ মালিক জানিয়েছেন, গত বছর মুসলিমদের লক্ষ্য করে ১ হাজার ১২৮টি হামলার ঘটনার কথা তারা জানতে পেরেছেন।

2016_06_30_17_53_33_Y05t6RWdaCwrVwJHFT0P79CX14VtYs_original

 

যুক্তরাজ্যের ১৫টি পুলিশ ফোর্সের দেয়া রিপোর্ট থেকে সমীক্ষাটি করা হয়েছ। শহিদ মালিক বলছেন, এসব বিদ্বেষের প্রধান শিকার হচ্ছে মুসলিম নারীরা যারা হিজাব বা নিকাব ব্যবহার করেন। হামলার দশ শতাংশেরও বেশি ঘটছে স্কুল-কলেজে, আর হামলাগুলো করছে প্রধানত ১৩ থেকে ১৮ বছরর শ্বেতাঙ্গ কিশোর তরুণরা।

এসব বিদ্বেষমূলক বর্ণবাদী হামলার শিকার যারা হচ্ছেন তারা জানিয়েছেন, হামলার সময় আশপাশের প্রত্যক্ষদর্শীরা ঠেকানোর কোনো চেষ্টা করে না। মুসলিম বিদ্বেষের এই চিত্র এমন সময় বের হলো যখন গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন থেকে এক গণভোটের পর বর্ণবাদী হামলা বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

শাহিদ মালিক মালিক সতর্ক করে দিয়ে বলেছেন, সরকার যদি দ্রুত এদিকে নজর না দেয়, ব্রিটেনের সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য, ঘোরতর বিপদ নেমে আসবে। ব্রিটেনে মুসলিম জনসংখ্যা বর্তমানে ৩০ লাখের মতো এবং মুসলমানদের সংখ্যা সবচেয়ে দ্রুত হারে বাড়ছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত