কাবুলে পুলিশ বাসে আত্মঘাতী হামলা, নিহত ৪০

taliban_kabul_attackআন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে আত্মঘাতী হামলায় ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই নতুন পুলিশ সদস্য।

পুলিশের সদ্য উত্তীর্ণ ক্যাডেটদের একটি কনভয়ে এ আত্মঘাতী হামলা করা হয়। যারা প্রশিক্ষণ শেষে গ্রাজুয়েশন অনুষ্ঠান থেকে ফিরছিলো। কনভয়ে পর পর দুটো হামলা হয়।

স্থানীয় গভর্নর হাজি মোহাম্মদ মুসা খান জানিয়েছেন, হামলায় বহু লোক জখম হয়েছে। তালেবানরা হামলার দায় স্বীকার করেছে।

আফগান পুলিশ এবং সৈন্যরা তালেবানদের হামলার অন্যতম প্রধান টার্গেট। সপ্তাহখানেক আগে কাবুলে একটি বাসে একই ধরণের এক হামলায় ১৪ জন মারা যায়।