বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামের বাড়িতে ঈদ করবেন মোস্তাফিজ

94স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগ শেষ। জাতীয় দলের ক্যাম্প শুরু হতেও বেশ সময় বাকি। বাংলাদেশ দলের ক্রিকেটাররাও পেয়েছেন লম্বা ছুটি। এই ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উৎসবে মেতে উঠতে ক্রিকেটাররাও ছুটছেন নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে। জাতীয় দলের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানও যাবেন গ্রামের বাড়ি। বাকি শুধু শপিং। এরপরই ছুট। আগামী ২ জুলাই মোস্তাফিজের সাতক্ষীরায় নিজের গ্রামের বাড়ি তেঁতুলিয়ায় পৌঁছানোর কথা রয়েছে।

মোস্তাফিজের বড় ভাই মোখলেসুর রহমান পল্টু সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গ্রামের বাড়ি থেকে কবে তিনি ঢাকা ফিরবেন, কতদিন গ্রামে থাকবেন- সেটা নির্দিষ্ট করে বলতে পারেননি পল্টু। যদিও এই মাসের শুরুতেই আইপিএল থেকে ফিরে আসার পর ৯ দিন তিনি গ্রামের বাড়ি ছুটি কাটিয়ে এসেছেন।

পল্টু বলেন, ”মোস্তাফিজের সব কিছুই ঠিক আছে। আগের চেয়ে অনেক সুস্থ আছে এখন। বাড়ি এসে পরিবার এবং বন্ধুদের সঙ্গে ঈদ উদযাপন করবে সে।”

পল্টু এটাও জানিয়ে দেন যে, মোস্তাফিজ এখনও ঈদের শপিং করেননি। আগামী দু’একদিনের মধ্যেই নিজের, পরিবার এবং বন্ধুদের জন্য ঈদ শপিং করবে। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার কারণেই মূলত এতদিন শপিংয়ে যেতে পারেননি তিনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত