আগস্টেই দলে ফিরছেন মেসি

22566-boroস্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেয়ার পর থেকেই ফেসবুক-টুইটারে লিওনেল মেসিকে চরম সিদ্ধান্ত না নেয়ার আকুল আবেদন জানাচ্ছে সাধারণ মানুষ। তবে এবার মেসি ভক্তদের জন্য সুখবর হল অভিমান ভেঙে আগস্টে আবারো আন্তজাতিক ফুটবলে ফিরছেন মেসি।

স্পেনের প্রভাবশালী দৈনিক মার্কা জানিয়েছে, আগস্টে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে নিজের সিদ্ধান্ত বদলাবেন মেসি।’ এছাড়া অভিমান ভেঙে দেশের হয়ে আবারো খেলবেন মেসি এমন ইঙ্গিত দিয়েছেন স্বয়ং দেশটির প্রেসিডেন্ট মার্সিও মার্সি।

কেবিনেট মিটিং শেষে তিনি জানান, মেসি ঈশ্বর প্রদত্ত একটি উপহার। আমরা ভাগ্যবান যে এমন একজনকে পেয়েছি। তার সাথে ফোনে আমার কথা হয়েছে, বলেছি, সমালোচকদের কথায় কান দিও না। আমরা তোমাকে নিয়ে খুশি। আগামী সপ্তাহে বার্সা সুপার স্টারের সাথে দেখা হবার কথা রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে হারের পর, ২০১৫ কোপা আমেরিকার ফাইনাল এবং সর্বশেষ ২০১৬ কোপা আমেরিকার ফাইনাল। টানা তিন ফাইনালে হেরে বিধ্বস্ত মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরেরই ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ